তৃতীয় দিনে গোলাপি গাউনে নজর কাড়লেন মাহি!
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই আয়োজনের ব্যস্ততার মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে আনন্দঘন সময় কাটছে তাঁর। এবার পুয়ের্তো রিকোর পন্সেতে সহপ্রতিযোগীদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন মাহি। ছবিতে পুয়ের্তো রিকোর আলোফট পন্সে মিস ইউনিভার্সের অন্য প্রতিযোগীদের সঙ্গে দেখা যায় তাঁকে। গোলাপি পোশাকে বেশ কয়েকটি ছবিতে নজর কেড়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
সহপ্রতিযোগীদের সঙ্গে আড্ডা, হাসি আর আনন্দঘন মুহূর্তে মেতে উঠতে দেখা যায় সবাইকে। ছবিগুলোর ক্যাপশনে মাহি জানান, মিস ইউনিভার্সের সুন্দরীদের সঙ্গে কাটানো এই ছোট্ট ভ্রমণ তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি লেখেন, সুন্দর সময়, প্রাণবন্ত কথোপকথন, অফুরন্ত হাসি এবং স্মরণীয় কিছু মুহূর্ত—সব মিলিয়ে এই অভিজ্ঞতার জন্য তিনি কৃতজ্ঞ।
পোস্টে #MissUniverse, #MissUniverse2026, #AloftPonce ও #PuertoRico হ্যাশট্যাগ ব্যবহার করেছেন মাহি।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে একদিকে নিজের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে গড়ে তুলছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মাহির এসব মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।