প্যারিসে সিয়াল ফুড ফেয়ারে ‘প্রাণ’ লক্ষ্য উত্তর আমেরিকা ও ইউরোপে বাজার বৃদ্ধি
উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে রপ্তানি বাজার বাড়াতে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা সিয়াল ফুড ফেয়ারে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’। ফ্র্যান্সের প্যারিসে নর্ড ভিলপান্তে প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলায় প্রাণ বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রদর্শন করছে।
১৯ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচদিন ব্যাপী এ মেলায় বিশ্বের ১৩০টি দেশের সাড়ে সাত হাজার প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে।
প্রাণ গ্রæপ স্টল সাজিয়েছে জুস এন্ড ড্রিংকস, কনফেকশনারি, ¯œ্যাকস, বিস্কুট এন্ড বেকারি, কুলিনারি, মসলা ও ফ্রোজেন ক্যাটগরির পণ্য দিয়ে। এবারের মেলায় ২০ টির মত নতুন পণ্য প্রদর্শন করছে প্রাণ। পণ্যগুলোর মধ্যে রয়েছে নতুন ধরনের নুডলস, বিস্কুট, চকোলেট, কুকিজ ও জুস।
প্রাণ এক্সর্পোট লিমিটেড এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান জানান, “সিয়াল ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। এ মেলায় অংশগ্রহণের মূল উদ্দেশ্য হল নতুন নতুন ক্রেতা খোঁজার মাধ্যমে প্রাণ গ্রæপের রপ্তানি আয় বৃদ্ধি করা। এ মেলার মাধ্যমে আমরা এবার উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে রপ্তানি বাড়াতে বিশেষ নজর দিতে চাই”।
প্রাণ-আরএফএল গ্রæপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘এ প্রদর্শনীতে অংশগ্রহনের মূল উদ্দেশ্য রপ্তানি বাজার স¤প্রসারণ করা। প্রাণ গ্রæপ এখন ১৪৫টি দেশে রপ্তানি করছে। তবে আমরা প্রাণ পণ্য পৃথিবীর প্রতিটি দেশে ছড়িয়ে দিতে চাই। এক্ষেত্রে ‘সিয়াল ফেয়ার’ বড় একটা প্লাটফর্ম হিসাবে কাজ করে। এছাড়া ইউরোপ ও আমেরিকার বিখ্যাত চেইনশপগুলোতে প্রাণ এর পণ্য সংখ্যা বাড়ানো আমাদের এ মেলায় অংশগ্রহণের অন্যতম কারণ”।