হাবের বার্ষিক সাধারণ সভা স্থগিত
হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের বার্ষিক সাধারণ সভা স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দিন নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। মঙ্গলবার হাবের বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা ছিল।
