চকরিয়ার ইউএনও বিক্রি করছেন সবজি!

সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো:ফখরুল ইসলাম স্বল্প দামে বিক্রি করছেন সবজি। এ নিয়ে অনেকের মনে জাগতে পারে কৌতুহল! মূলত: উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিন্ডিকেট ভাঙতে এবং নায্য মূল্যে সবজি সরবরাহের লক্ষ্যে এই উদ্যােগ।

বৃহস্পতিবার ৩১ অক্টোবর সন্ধ্যায় চকরিয়া থানা সেন্টারে কার্যক্রম শুরু করা হয়।স্বল্প দামে সব ধরনের সবজি বিক্রির খবরে ক্রেতাদের ভীড় দেখা গেছে।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জানান-পর্যায়ক্রমে চকরিয়ার সব ওয়ার্ডে সবজির এ বাজার বসানো হবে।জেলা প্রশাসকের নির্দেশক্রমে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে সবজি ক্রয় করতে পারে এজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যেখানে এককেজি ঝিংগা ৫০,শষা ৪০,করলা ৭৫,পেয়াজ ১০৮ ,কাঁচা মরিচ ১২০ টাকা দামে বিক্রি হচ্ছে। অল্পদামে সবজি পেয়ে খুশি ক্রেতারা। তারা জানায়-কেজিতে ২০,৩০ টাকা কম দামে সবজি পাওয়া যাচ্ছে এখানে।

সাশ্রয়ী মূল্যের এ বাজার তদারকি করছেন সহকারী কমিশনার ভূমি মো:ইরফান উদ্দীন,চিরিঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর।

আরো