স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর ৪০১তম বোর্ড সভা অনুষ্ঠিত
শরি‘আহ্ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকপিএলসি.-এর পরিচালনা পর্ষদের ৪০১তম সভা, ১২ নভেম্বর ২০২৪ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকেরপরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের সম্মানিত পরিচালক ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, সম্মানিতপরিচালক অশোক কুমার সাহা,ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুলআলম, গুলজার আহমেদ, মোঃজাহেদুলহক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, মোঃআবুল হোসেনএবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ।সভায় আরো অংশ গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃহাবিবুররহমান, উপব্যবস্থাপনা পরিচালকও সিওও মোঃসিদ্দিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মোঃমিজানুর রহমান,এফসিএস।
