প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে তারেক রহমানের খুলনা-বাগেরহাট-মোংলা সফর উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা করেছে বাগেরহাট সদর উপজেলা যুবদল।

আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার নির্ধারিত সফরকে সামনে রেখে সোমবার (২ নভেম্বর) এ সভার আয়োজন করা হয়। এতে বাগেরহাট উপজেলার ১০ টি ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সোমবার(২ নভেম্বর) বিকালে সদরের নূর মসজিদ মোড়স্থ যুবদলের দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবুল হাসান।

সভায় উপজেলার ১০ টি ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৫ নভেম্বরের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি আবুল হাসানসহ উপস্থিত নেতারা সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের খুলনা-বাগেরহাট-মোংলা সফর উপলক্ষে বাগেরহাট উপজেলা যুবদল ১০ ইুনিয়নের কর্মীরা সমন্বিতভাবে কাজ করবে।

সভায় নেতারা নির্ধারিত কর্মসূচি সফল করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে উপজেলার ১০ টি ইউনিয়নের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

বাগেরহাট সদর উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভার মধ্য দিয়ে ৫ নভেম্বরের কর্মসূচি ঘিরে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো