মোরেলগঞ্জে যাত্রা শুরু করল ১৫ শয্যার আইডিয়াল জেনারেল হাসপাতাল

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’। শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১০

টার দিকে পৌরসভার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

১৫ শয্যাবিশিষ্ট হাসপাতালটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সদস্য মো. ফরহাদ হোসেন শিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, সহসভাপতি ফারুক হোসেন সামাদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর জামায়াতের আমির মাস্টার আল আমীন হাওলাদার, সেক্রেটারি অধ্যাপক সিকদার শহিদুল ইসলাম, সাবেক আমির রফিকুল ইসলাম এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর আলী তালুকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মো. শফিউল আজম।

অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন মেহেদী হাসান নিয়াজ ও সদস্য মো. আমিনুল ইসলাম। এ সময় বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকাসহ স্হানীয় সুধীজন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, উন্নতমানের প্যাথলজি পরীক্ষার ব্যবস্থা এবং সার্বক্ষণিক সেবার জন্য ইতিপূর্বে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া শুরু হবে। পাশাপাশি রোগীদের জরুরি যাতায়াত ও পরিবহনের সুবিধার্থে হাসপাতালটির নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিসও চালু থাকবে।

স্থানীয়ভাবে উন্নত চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরো