দুর্যোগপ্রতিবন্ধী ব্যক্তিদের অনুসন্ধান, উদ্ধার ও নিরাপদ স্থানান্তর বিষয়ক কর্মশালা সম্পন্ন

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ‘দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন
এবং অনুসন্ধান, উদ্ধার ও নিরাপদ স্থানান্তর বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।

প্রষিণটি বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনাশীপ (বিপিপি) কার্যক্রমের এর আওতায় বিল এন্ড মিলিন্ডা গেইটস্ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস (এডিপিসি) এর কারিগরী সহায়তায় বাস্তবায়িত ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিপিপি মোবিলাইজেশন ডেস্ক হতে পরিচালিত এবং বাস্তবায়নে জেলা পর্যায়ের সময়ে নাহাবের সহযোগী সংগঠন রুপান্তর সার্বিক সহায়তা প্রদান করেন। অংশগ্রহণকারীরা যে সকল বিষয়ে জ্ঞান, যোগ্যতা ও স্পষ্ট ধারণা এবং ব্যবহারিক দ¶তা অর্জন করে তার উল্লেখযোগ্য হলোঃ প্রতিবন্ধিতা, প্রতিবন্ধী ব্যক্তি ও ধরন, প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগঝুঁকি ও বিপদাপন্নতা, দুর্যোগঝুঁকি হ্রাসে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তকরণেরপ্রতিবন্ধকতাসমূহ ও অন্তর্ভূক্তকরণের কৌশল, জাতীয় ও আন্তর্জাতিক চালিকাশক্তিসমূহ, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরা আইন – ২০১৩ ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরা বিধিমালা -২০১৫ এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইন -২০১২এর সহ প্রয়োজনীয় বিষয়গুলো, স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ সতর্ক বার্তা ও সতর্ক সংকেত প্রচারের কৌশল, দুর্যোগে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, অটিজম ব্যক্তি, ডাউন সিন্ড্রোম ব্যক্তি, বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি, শ্রবণ ও বাক্ প্রতিবন্ধী ব্যক্তি, মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী ব্যক্তি ইত্যাদি ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা এবং অনুসন্ধান, উদ্ধার ও স্থানান্তর কৌশল এবং বাংলা ইশারা ভাষা ও ইশারা ভাষার বৈশিষ্ট্য, মৌলিক উপাদান (হাতের আকৃতি, হাতের অবস্থান, তালুর অবস্থান, হাতের নির্দেশনা ও হাতের নড়াচড়া) ও দুর্যোগ সম্পর্কিত ইশারা শব্দ, ইশারা
ব্যবহার করে যোগাযোগ স্থাপন করা ইত্যাদি।

ডি আর আর কনসাটেন্ট মোঃ আনিসুর রহমান বলেন, ১৯৯৮ সালের বন্যার সময় দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে ১ম বিবেচনা করা হয়। বর্তমানে বিভিন্ন অবকাঠামো নির্মাণে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে গুরুত্ব দেয়া হয়, যা আগে বিবেচনাই করা হতো না। প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক ম্যাপিং ও পরিসংখ্যান নিশ্চিত করতে পারলে ও সংশিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে এই বিষয়ে সেবা গ্রহণ ও প্রদান আরও সহজ হবে এবং এতে সংশিষ্ট সকল পর্যায়ের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

আরো