শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সেবাএগ্রো-টেক এন্ড সীড সলিমিটে ডএর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সেবাএগ্রো-টেক এন্ড সীড সলিমিটেড এর মধ্যে ২৬ নভেম্বর ২০২৪ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্পোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্উদ্দীন আহমেদ এরউপস্থিতিতেব্যাংকেরউপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুলইসলাম ও সেবাএগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী বোরহান আমিননি জনিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি’রপ্রবৃদ্ধি অর্জন, বৈশ্বিক কারণে সৃষ্ট মূল্যস্ফীতিনিয়ন্ত্রণের উদ্দেশ্যে কৃষিখাতেপর্যাপ্তবিনিয়োগপ্রবাহএবং দেশেরআমদানীবিকল্পখাদ্যে স্বয়ংসপূর্ণ হবার লক্ষ্যে এগ্রিটেক প্রতিষ্ঠান সেবাএগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে উক্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃআবদুর রহিম-সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
