শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৭তম সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৩৮৭তম সভা ২৭ নভেম্বর২০২৪ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাবএ. কে. আজাদ সভায় সভাপতিত্ব করেন।সভায় বেশকিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ ও জনাব মহিউদ্দিন আহমেদ,পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেনখান,জনাব মোঃসানাউল্লাহ সাহিদ, জনাব মোঃআব্দুল বারেক, জনাব আব্দুল হালিম,জনাব আক্কাচ উদ্দিন মোল্লা,জনাব খন্দকার শাকিব আহমেদ, জনাব ফকির আখতারুজ্জামান, জনাব মোঃমশিউররহ মান চমক,জনাব ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক জনাব একরামুল হকও জনাব নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মোঃআবুল বাশার উপস্থিত ছিলেন।