ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে “বিশ্ব বানিজ্য ও বাংলাদেশ” শীর্ষকপাবলিক লেকচার অনুষ্ঠিত
ইস্টওয়েস্টইউনিভার্সিটিতে ‘বিশ্ব বানিজ্য এবং বাংলাদেশ’ শিরোনামে পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৭ ডিসেম্বর২০২৪ বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুরএলাহী’ অডিটোরিয়ামেএইবক্তৃতাঅনুষ্ঠানে মূল বক্তা ছিলেনপ্রখ্যাতঅর্থনীতিবিদ, অধ্যাপকড.এম জি কিবরিয়া।তাঁর বক্তব্যেড. কিবরিয়া দেশের অর্থনৈতিক গতিধারা পরিবর্তনের তাগিদ দেন। তাঁর মতে, শুধু গার্মেন্টস কেন্দ্রিক রপ্তানি আয় দিয়ে ইউরোপ আমেরিকার ওপর নির্ভর করে বেশীদিন টিকে থাকা যাবে না। প্রতিবেশী দেশে বিশেষ করে চীন ও ভারতে রপ্তানি বাড়াতে হবে। স্বাস্থ্য এবং শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে দক্ষ মানুষ তৈরি করতে হবে। একইসাথে আগামিতে অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে তেল, গ্যাস, বিদ্যুৎ এবং ব্যাংকিং সেক্টরের সমস্যাগুলো দ্রুত নিরসন করতে হবে বলে মতামত দেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’তে দীর্ঘদিন কাজ করা এই অর্থনীতিবিদ।
অনুষ্ঠানে সভাপতি’র বক্তব্য রাখেন, ইস্টওয়েস্টইউনিভার্সিটিরপ্রধানউপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরঅধ্যাপকড.মোহাম্মদফরাসউদ্দিন। তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে বিদেশি বিনিয়োগ আসছে না। তাছাড়া, ব্যবসায়িক নীতি, কর ছাড় এসব বিষয়ে গোষ্ঠী প্রীতির বাইরে গিয়ে নায্য প্রতিযোগিতার সুযোগ বাংলাদেশে সৃষ্টি করতে হবে বলে পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্টওয়েস্টইউনিভার্সিটিরউপাচার্য,অধ্যাপকড. শামস রহমান। এছাড়া, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য প্রশ্নত্তোর পর্ব ছিল।অনুষ্ঠানে দেশের অর্থনীতিবিদ, ইস্ট ওয়েস্টবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাগণউপস্থিতছিলেন।
