বাগেরহাটে ইমামদের সাথে মতবিনিময় সভা
এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট ইমামদের সাথে মতবিনিময় সভা ও তৃনমূল পর্যায়ে মেডিয়েশন বিষয়ে প্রচালনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তনে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে অনুষ্ঠিত মিডিয়েশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা লিগাল এইড অফিসার সিনিয়ার সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশেকুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার তানভীর আহমেদ।
উক্ত মিডিয়েশন সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন,ইসলামিক ফাউন্ডেশনের এর ফিল্ড অফিসার মোঃ ইব্রাহিম, হিসাব রক্ষক শেখ মোঃ রুমী,ইমাম কবির খান,ইমাম মশিউর রহমান,ইমাম মাওলানা বেল্লাল, ইমাম মোঃ ইয়াসিন আলী,ইমাম আরিফুর ইসলাম প্রমুখ। মেডিয়েশন সভায় উপস্থিত বিভিন্ন মসজিদের ইমামদের উদ্দেশ্যে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম বিনামূল্যে সরকারি আইন সহায়তা ও বিকল্প বিরোধ নিস্পত্তি বা মেডিয়েশন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য উদাত্ত আহবান জানান। মিডিয়েশন সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।