ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান: পরিবেশনা এবং অবিস্মরণীয় মুহূর্তে উদ্ভাসিত

গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গনে বিশ^বিদ্যালয়ের স্প্রিং ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের জন্য একটি অনাড়ম্বর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল এক বিশেষ পরিবেশনার সমাহার, যার মধ্যে ছিল ছাত্রদের ব্যান্ডের পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড “হাইওয়ে”-এর বিশেষ কনসার্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সহিদ আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা। অনুষ্ঠানটির কো-অর্ডিনেটর ছিলেন নাজলা ফাতমি, পরিচালক, এডমিশন এবং মনিরুল ইসলাম, উপ-পরিচালক, ওএসএ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিদায়ী শিক্ষার্থীদের বক্তৃতার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। এরপর, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাত্রদের ব্যান্ড মঞ্চে উঠে দর্শকদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল “হাইওয়ে” ব্যান্ডের প্রত্যাশিত পরিবেশনা, যাদের সঙ্গীত পরিবেশনায় পুরো দর্শককুল একেবারে উদ্বেলিত হয়ে ওঠে, যা অনুষ্ঠানটির স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।

আরো