ঢাকা বিভাগের ‘সেরা ৮ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষাবাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ষষ্ঠবর্ষ–এরঢাকা বিভাগের বাছাই পর্ব (অডিশন)অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ২০ডিসেম্বর, ২০২৪ শুক্রবার ঢাকা শহরের‘সেন্টজোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়’-এআয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে যাবার সুযোগ পেয়েছে ঢাকাবিভাগেরসেরা ৮ বাংলাবিদ।
নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, ডক্টর উপল তালুকদার এবং প্রথিতযশাআবৃত্তি শিল্পী মাহীদুল ইসলাম আর এই প্রতিযোগিতাটি পরিচালনায় ছিলেন চ্যানেল আই-এরতাহের শিপন। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলেদেনইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ হারুন এবং উপ মহাব্যবস্থাপক জনাব মাওলা আল মামুন।
উল্লেখ্য, ঢাকায় মূলপর্ব শেষেদেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১ টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।