মোরেলগঞ্জ জামায়াত ইসলাম উপজেলা শাখার প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সে ডিসেম্বর) সকাল ৯টায় এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে মোরেলগঞ্জ উপজেলা জামায়াত আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর,বিশিষ্ট আইনজীবী এ্যাড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন,বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন,বাগেরহাট জেলা শাখার শিক্ষা ও গবেষণা বিষয়ক সভাপতি অধ্যক্ষ আব্দুল আলীম প্রমূখ।

প্রতিনিধি কর্মশালায় উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসেন ভোট কেন্দ্রের দায়িত্ব,ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ ইত্যাদি বিষয় আলোচনা করেন।

কর্মশালর বিশেষ অতিথি বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা বিষয়ক সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম বলেন, ভোটারদের ভোট দেয়া নিশ্চিত করতে হবে, তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বিশ্বস্ত সৎ কর্মীকে ভোট দিতে পারে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে।

আলোচনাসভা

শেষে প্রতিনিধি কর্মশালায় সকলের মাঝে “ভোটারের দায়িত্ব ও ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ” নামে একটি বই ফ্রীতে বিতরণ করা হয়।

আরো