ইউনিয়ন ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৬ ডিসেম্বর ২০২৪ ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী গণযশোর, কুষ্টিয়া, খুলনা এবং সাতক্ষীরা জেলার শাখা সমূহের সম্মানিত আমানতকারী, বিনিয়োগ গ্রহীতা, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের সাথে প্রতিটি শাখায় মতবিনিময়করেন। সভায় আমানতকারীদের আস্থাবৃদ্ধিসহ ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয়নিয়ে ইউনিয়ন ব্যাংকের কর্মপরিকল্পনা আগত অতিথিদেরমাঝে তুলেধরা হয়। গ্রাহকবৃন্দ ব্যাংকের নির্বাহীবৃন্দদের কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হনএবংতাঁদের সাথে মতবিনিময়ের জন্য ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরাবলেন, ইউনিয়ন ব্যাংক আমাদেরই ব্যাংক, আমরা ইউনিয়ন ব্যাংকের সাথে অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো,ইনশাআল্লাহ।
