ইস্টার্ন ইউনিভার্সিটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বার্ষিক সাধারন সভা আজ শনিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি মো: আলী আজ্জম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বর্তমান সভাপতি শিল্পপতি মো: মনিরুজ্জামান মোল্লা।

সভায় ইউনিভার্সিটি বোর্ড সদস্য মো: এনায়েত উল্লাহ, ইমরোজ হোসেন এবং আবুল খায়ের চৌধুরিকে ২০২৫ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং শিল্পপতি মো: আজিজুল ইসলামকে ট্রেজারার নির্বাচন করা হয়।

সভায় বিশ^বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারন করা হয়।

উল্লেখ্য, ইস্টার্ন ইউনিভার্সিটি ইউজিসি অনুমোদিত এবং স্থায়ী সনদপ্রাপ্ত শীর্ষস্থানীয় বেসরকারী বিশ্ববিদ্যালয় ।

আরো