সামান গ্রুপের সিওও হলেন আজম খান
আজম খান ১৯৮৮ সালে ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটিতে (ভিএইচএসএস) সহকারী প্রকাশনা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
সামান গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন আজম খান। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির হেড অব কমিউনিকেশনস, ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সাসটেইনেবল ফাইন্যান্স কমিটির সদস্য, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং এমটিবি ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।
আজম খান ১৯৮৮ সালে ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটিতে (ভিএইচএসএস) সহকারী প্রকাশনা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে কারিতাস বাংলাদেশ, স্টান্ডার্ড ব্যাংক পিএলসি ও ডাচ বাংলা ব্যাংক পিএলসিতে জনসংযোগ কর্মকর্তা, ঢাকা ব্যাংক পিএলসিতে হেড অব পিআর অফিস, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসিতে হেড অব মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং হেড অব পাবলিক রিলেশনস ছিলেন।
আজম খান ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, সামান গ্রুপ লুব্রিক্যান্ট, এগ্রো অ্যান্ড ফুড, ওয়ার্ক টার্মিনাল, কো-ওয়ার্কিং স্পেস, ই-কমার্স, প্রোপার্টিস এবং কমিউনিকেশনস খাতে ব্যবসা পরিচালনা করছে।
