উত্তরা মোটর্স বাজারে নিয়ে এলো সম্পূর্ন আধূনিক প্রযুক্তির এসএমএল ইসুজু ”জিএস সুপার ট্রাক”
সম্পূর্ন আধূনিক প্রযুক্তির যুগোপযোগী এসএমএল ইসুজু (ঝগখ ওঝটতট) ”জিএস সুপার ১৪ ও জিএস সুপার ১৭ ট্রাক’’ বাজারজাতকরন শুরু করল উত্তরা মোটর্স যা ট্রাক জগতের নতুন দিগন্ত উন্মোচন করবে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জাপানীজ প্রযুক্তির এই ট্রাকগুলির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় তেজগাঁও, ঢাকা-তে। উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশে এসএমএল ইস্জুুর বাস, ট্রাক ও ডামট্রাক এর একমাত্র আমদানীকারক , প্রস্তুতকারক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান।
উত্তরা মোটর্স লিঃ এর চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার জনাব মাশফিকুর রহমান, এসএমএল ইসুজু ”জিএস সুপার ১৪ ও জিএস সুপার ১৭ ট্রাক’’ এর শুভ উদ্বোধন করেন। এ সময় চিফ এক্সিকিউটিভ অফিসার (এসএমএল ডিভিশন) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ (অবঃ) সহ উত্তরা মোটর্স এর উর্ধ্বতন কর্মকর্তা, সম¥ানিত ক্রেতা সাধারন, বিভিন্ন কর্পোরেট হাউজের কর্মকর্তাগন এবং এসএমএল ইসুজু’র সম্মানিত ডিলারগন উপস্থিত ছিলেন।
৩,৫০২ কেজি ও ৩,১০০ কেজি পেলোড এবং ১৪ ফিট এবং ১৭.২ ফিট কার্গো বডির সুবিধা বিশিষ্ট জিএস সুপার ট্রাকে রয়েছে ৪ সিলিন্ডার উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন টেকসই এবং জ্বালানি সাশ্রয়ী ডিজেল ইঞ্জিন, যার সর্বোচ্চ আউটপুট ১০১ হর্স পাওয়ার @ ৩,০০০ আরপিএম এবং সর্বোচ্চ টর্ক ৩১৫ এনএম @ ১,৫০০-১,৭৫০ আরপিএম, নিরাপদে চলাচলের জন্য রয়েছে উন্নত ও কার্যকর ফুল এয়ার ব্রেক, টিল্ট এবং টেলিস্কোপিক পাওয়ার ষ্টিয়ারিং এবং শক্তিশালী মাল্টিলিফ স্প্রিং সাস্পেনশন।
উত্তরা মোটর্স লিঃ এর চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান বলেন উত্তরা মোটর্স লিঃ ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বাজারে অত্যন্ত সুনামের সাথে এসএমএল ইসুজু ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ট্রাক, বাস, পিকআপ ও টিপার বিক্রয় করে আসছে। একমাত্র আমরাই দেশব্যাপী ১৫টি শাখা অফিস ও অনুমোদিত ডিলার এর মাধ্যমে ক্রেতাদের কাছে মান সম্পন্ন এসব পণ্য পৌঁছে দেয়ার পাশাপাশি এসএমএল ইসুজুু’র স্ট্যান্ডার্ড অনুযায়ী আন্তর্জাতিক মানের বিক্রয়ত্তোর সেবা নিশ্চিত করে আসছি।
উত্তরা মোটর্স লিঃ এর চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক উপস্থিত সম্মানীত
