মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আকাশবাণীবিডি২৪ ডটকম এর প্রকাশক:”নিশাত তাসমিন তামান্না”
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ রোববার ভোর সোয়া পাঁচটার দিকে রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকাহ কিডনি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। এবং আমরা আকাশবাণীর পক্ষ থেকে শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
প্রকাশক: নিশাত তাসমিন তামান্না আকাশবাণীবিডি২৪ডটকম
