ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত২৬-০৭-২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক সাধারণ সভায়সভাপতিত্ব করেনকোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব হাফিজ আহমেদ মজুমদার। কোম্পানীর পরিচালনা পর্ষদেরস্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামাল,পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ,পর্যবেক্ষক হিসাবে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ আজিমুদ্দীন বিশ^াস, এন.ডি.সি এবং বহিঃ নিরীক্ষক, এসইসি’র প্রতিনিধি, ডিএসই ও সিএসই’র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানীর সম্মানিতশেয়ার হোল্ডারবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মেযুক্ত ছিলেন। সভায় ২০২৫ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশনগদ লভ্যাংশ অনুমোদিতহয়।
বার্ষিক সাধারণ সভার সমাপনী বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান বলেন,“আমরা অত্যন্ত গর্বিত যে, ডেল্টা লাইফ সততা ও মানুষের আস্থা অর্জনের সাথে ব্যবসা করে গত কয়েক বছরে ৩০% লভ্যাংশ দিয়ে যাচ্ছে। বীমাকোম্পানিতে দাবি পরিশোধ হলো মূল বিষয়, যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট শতভাগ পারফরমেন্স আশা করেন। সেই ক্ষেত্রে ডেল্টা লাইফ ইনসিওরেন্স সমাজে স্বীকৃতি অর্জন করতে সমর্থ হয়েছে। যার জন্য কোম্পানি আজ প্রতিষ্ঠিত হতে পেরেছে। সততার সাথে ব্যবসা করে যে একটি কোম্পানিকে উন্নত করা যায়, ডেল্টা লাইফ তার অন্যতম উৎকৃষ্ট উদাহরণ। এই পারফরম্যান্সের জন্য ধন্যবাদ জানাবো আমাদের ম্যানেজমেন্ট এর প্রত্যেক কর্মীদেরকে যে যার জায়গা থেকে সততার সাথে কাজ করে এই অর্জনকে সম্ভব করবার জন্য। বর্তমান বাংলাদেশে অর্থনৈতিক এই সংকটময় পরিস্থিতিতে চলতি বছরে প্রায় ১০% প্রবৃদ্ধি সত্যি প্রশংসার দাবি রাখে।”

আরো