আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ
দীর্ঘদিন ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকার পর অবশেষে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না। মঙ্গলবার (১৯ আগস্ট) তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
চলতি বছর ১ জানুয়ারিতে হাসানুল বান্নাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
পদত্যাগের কারণ এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।