আমি আট বছরেরও বেশি সময় জেলে থাকার কারনে টাকা পরিষদ করা হয়নি: আমাকে ব্যবসা-বাণিজ্যের সুযোগ দিলে ফেরত দিতে পারব
২৬০ কোটি টাকার ঋণখেলাপির মামলায় লায়ন আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর যুগ্ম জজ মো. হেলাল উদ্দীন এর আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ।
আদালতের আদেশে উল্লেখ করেন, চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে পারেনি। সুদ-আসলে ঋণের টাকার মোট পরিমাণ ধারায় ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা। ব্যাংকে যে বন্ধকি সম্পদ রয়েছে তা নিলামে বিক্রির চেষ্টা করেও ক্রেতা পাওয়া যায়নি। নিলামে কেউ কিনতে রাজি হচ্ছে না। এ অবস্থায় ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ব্যাপারে আসলাম চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন সাবেক স্বৈরাচার হাসিনা সরকারের আমলে আমাকে বিভিন্নভাবে মামলা দিয়ে আট বছরেরও বেশি সময় জেল হাজতে রাখ হয়। জুলাই গণ-অভ্যুত্থানে পর ২০ আগস্ট ২০২৪ এ আমি জামিনে মুক্তি পাই। আমার ব্যবসা-বাণিজ্য সবকিছুই দখলে ছিল হাসিনার সাঙ্গোপাঙ্গদের হাতে, এ অবস্থায় আমি কি করে টাকাগুলো শোধ করতাম। আমাকে সময় সুযোগ দিলে আমি এই টাকা পরিশোধ করতে পারব।
বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে ৭৮টি মামলা হয়। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একই বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের আরো একটি মামলা হয়।