জামিন পেয়েছেন আসলাম চৌধুরী ও তার স্ত্রী

জামিন পেয়েছেন লায়ন আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী নাজনীন মাওলা চৌধুরী, আজ মঙ্গলবার আসলাম চৌধুরীর আইনজীবী চট্টগ্রামের অর্থঋণ আদালতে জামিন শুনানির জন্য দরখাস্ত করেন দরখাস্তের পরিপ্রেক্ষিতে অর্থঋণ আদালত শুনানি শেষে আসলাম চৌধুরী ও তার স্ত্রীকে জামিল মঞ্জুর করেন। এ তথ্য জানান আসলাম চৌধুরীর আইনজীবী। উল্লেখ্য গত ১৯শে আগস্ট চট্টগ্রামের অর্থঋণ আদালত ব্যবসায়ী আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, পরোয়ানার আদেশে উল্লেখ করেন, চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করেন নাই। সুদ-আসলে এ ঋণের টাকার মোট পরিমাণ ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা হয়েছে।

আরো