জাপানি ভাষা শিখুন, জাপান যান আর আর গ্রুপের ভাষা শিক্ষা ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন
জাপানি ভাষা শিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে আজ ঢাকার পল্টনে অবস্থিত ১৪, পুরানা পল্টন, দারুস সালাম মার্কেটের ১২তম তলায় আর আর গ্রুপের জাপানি ভাষা শিক্ষা ও ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর আর গ্রুপের সম্মানিত পরিচালক দুলাল বর্মণ। তাঁর পরিচালনায় আয়োজিত হয় এক আলোচনাসভা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
মোঃ ফরহাদ চৌধুরী, যুগ্ম সম্পাদক, ডেইলি ইন্ডাস্ট্রিয়াল
মোঃ ইউনুস, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সমাজ বাংলাদেশ
আব্দুল মোহায়মিন, উপ-পরিচালক, ম্যারিল্যান্ড রিভারআরভিউ সিটি এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন যারা ভাষা শিক্ষার গুরুত্ব ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।
এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে তরুণ-তরুণীরা জাপানি ভাষা শিখে জাপানে কাজের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকগণ।
