দেশের প্রেক্ষাপটকে সামনে রেখে তৈরি হচ্ছে বড় একটি রাজনৈতিক দল

‌নিজস্ব প্র‌তি‌বেদন:চলতি সেপ্টেম্বর মাসে উন্মোচিত হতে পারে বড়সড়ো একটি রাজনৈতিক দল, বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে উন্মোচিত হচ্ছে এই রাজনৈতিক দলটি। এ দলে থাকতে পারেন দেশের বিভিন্ন পার্টির হেবি ওয়েটের বেশ কিছু নেতা,তবে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় বেশিরভাগ নেতাই বড় একটি দল থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বস্ত সূত্রটি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান রাজনৈতিকভাবে ভেঙে পড়বে বড় একটি দল। আর সেটা বুঝেই হেভিওয়েট নেতারা ঝুকবেন সেই দলে। তবে কারা কারা যাচ্ছেন এ ব্যাপারে জানান নাই। কিছু সাংবাদিকসহ বিশ্লেষকরা মত প্রকাশ করেছেন আগামী ফেব্রুয়ারী ২০২৬ এ যে জাতীয় নির্বাচন হবার কথা সেটা না হওয়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী বলেছে ২০২৬-এর ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা বলেছেন জুলাই আগস্টের সনদ, জুলাই আগস্টের বিচার এবং স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন নয়। বিএনপি’র একজন নেতার সাথে কথা হলে তিনি বলেন সারা বাংলাদেশে ভালো ইমেজের নেতাকর্মীরা ধরেই নিয়েছেন বিএনপির ক্ষমতায় আসা সম্ভব নয়। তার কারণ তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন,তারেক জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডন থেকে ফোনে সিনিয়র নেতাদের যে আদেশ করেন সিনিয়র নেতারা বেশির ভাগই মানেন না এবং মানলেও তা পালন করেন না। দলের ভিতরে নেতাদের কথা কর্মীরা শোনেন না,নেতাদের কথা যদি কর্মীরা শুনতো তাহলে আজকে দলের অবস্থা এরকমের দেখতে হতো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন শক্ত করে দলের হাল ধরবেন তিনি আসছেন না। আসতে পারছেন না কেন দলের হাইকমান্ডের নেতারা কোনোভাবেই তার কোন ব্যাখ্যা দেন না, সাধারণ নেতাকর্মীরা জানেন তারেক রহমান আসবেন। কিন্তু আমরা সন্দেহ পোষণ করছি তারেক রহমান গত এক বছর পার হয়ে গেলেও দেশে যেহেতু আসেন নাই, তিনি আর আসবেন না বলে আমাদের মনে হয়। তাই হয়তো হতে পারে সে কারণেই ভালো একটি রাজনৈতিক দল হলে এবং ভালো ইমেজের হলে সেই রাজনৈতিক দলে অনেকের যোগদান করার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন গত এক বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অভবনীয় ক্ষতি হয়েছে তা হয়তো আর পূরণ করা সম্ভব নয়। বিগত ফেসিস্ট সাবেক আওয়ামী লীগ সরকারের আমলেও এ ধরনের ক্ষতির মুখ বিএনপি কখনোই দেখেনি।

আরো