‌”সমাজ ও রাষ্ট্র সংস্কারে রাসুল সা. এর আদর্শ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত: খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ

বৈষম্য দূর করতে হলে রাসুল স. এর আদর্শের আলোকে রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠন করতে হবে-ড. আহমদ আবদুল কাদের

ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০২৫: ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি উপলক্ষে আজ বিকাল ৩টায়, জাতীয় প্রেস ক্লাব আবদুস সালাম হলে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মহানবী হযরত মুহাম্মদ স. এর জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ভারসাম্য এনে দিতে পারে। সকল প্রকার বৈষম্য মূলোৎপাটনে তিনি যে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তা ছিল আল কুরআন। রাসুল সা. আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে মদীনায় যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল। মানুষের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা সহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি একদিকে ছিলেন সমাজ সংস্কারক, পরিবারের কর্তা, অন্যদিকে ছিলেন রাষ্ট্র ও সমরনায়ক। একই সাথে সমাজ ও রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর ভারসাম্যপূর্ণ অবস্থান ও নেতৃত্ব মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ। আমরা রাসুল স. ও তাঁর পরবর্তি খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করছি। খেলাফতে রাশেদার আদর্শে সমাজ বিনির্মিত হলে বাংলাদেশেও বৈষম্য দূর হবে। ফ্যাসিস্ট-স্বৈরাচারের যাঁতাকলে জাতিকে আর পিষ্ট হতে হবে না। যারা বিভিন্ন সংস্কারের দায়িত্ব যারা পালন করছেন তাদেরকে রাসুল স. এর আদর্শ অনুসরণের আহ্বান জানাচ্ছি।

শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বিশিষ্ট আলেমে দ্বীন ও খেলাফত মজলিসের সম্মানিত উপদেষ্টা মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আবদুল লতিফ মাসুম।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল। বক্তব্য রাখেন, যুগ্মমহাসচিব অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় উলামা বিষয়ক মুফতী আলী হাসান উসামা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নজরুল ইসলাম মাজহারী, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, নয়াটোলা কামিল মাদরাসা মসজিদের সম্মানিত খতিব মুফতি এহতেসামুল হক নোমানী, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা সেলিম হোসাইন আজাদী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, মহানগরী দক্ষিণের সহ-সভাপতি মাওলানা নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ।

ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, মুফতী সাইফুল হক, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ সেলিম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনসুরুল আলম মনসুর, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার, সাংস্কৃতিক সম্পাদক ড. আনিসুর রহমান শিপলু, সহ বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক ড. মারুফ বিল্লাহ প্রমুখ।

আরো