আর মাত্র কয়েক ঘন্টা বাকি এর পর জানা যাবে কে আসতেছে ডাকসুর নেতৃত্বে
নিজস্ব প্রতিবেদক: আর মাত্র কয়েক ঘন্টা বাকি এর পর জানা যাবে কে আসতেছে ডাকসুর নেতৃত্বে। ডাকসু নির্বাচন বন্ধের পায়তারা করেছিল একটি কুচক্রী মহল থেকে দুর্ভাগ্যবশত তারা কোনভাবেই সাকসেসফুল হয় নাই। কারণ সাধারণ ছাত্র ছাত্রীরা বুঝে গিয়েছে এখানে ষড়যন্ত্র হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কিছু কর্মকর্তারা সেই চক্রের সাথে একাত্মতা প্রকাশ করতে পারে, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসে কিছুক্ষণ পরেই হয়ে গেল উল্টো চলে আসলো রায় ছাত্রছাত্রীদের পক্ষে। শুরু হলো নতুন করে আবার ডাকসু নির্বাচনের প্রস্তুতি, তবে দুঃখের বিষয় ছাত্রদলের নেতাকর্মীরা ভাড়াটে কর্মী দিয়ে লিফলেট বিতরণসহ পোস্টারিং দাওয়াত এর কাজ বিভিন্ন হলে গিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। ঢাকা কলেজ থেকে ছাত্রদের এনে বিভিন্ন কলেজ থেকে ছাত্রদের নিয়ে এই লিফলেটগুলো বিভিন্ন হলে বিতরণ করা হয়। এক প্রার্থী হাতেনাতে ধরে ফেলার কারণে তার বিরুদ্ধে স্লোগানসহ মারধরের হুমকি দেয়া হয়।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে মনে হয় সারা দেশেই ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে কুচক্রী মহল গুলো এই কুচক্রী মহল থেকে সাবধান থাকতে হবে সাধারণ ছাত্র-ছাত্রীদের এরা চাইবে না কোনভাবেই সাধারণ ছাত্র ছাত্রীরা নেতৃত্বের দায়িত্বে বসুক।
