ছাত্রদলের প্রার্থীরাসহ নেতাদের আচরণের কারণে ভোট দেয়নি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচন বিপুল ভোটের ব্যবধানে শিবির সমর্থিত ভিপি থেকে শুরু করে জিএস এজিএসসহ প্রায় প্রতিটি প্রার্থী জিতেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং পাশাপাশি সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান পরাজিত হয়েছে তার প্যানেলের বেশিরভাগ সদস্যই। তবে এর জন্য দায়ী তাদের আচার-আচরণ এবং নেতাদের আচরণবিধি লঙ্ঘন ভোটারদের ফোন করে ভোট চেয়ে হুমকি দেয়া এবং শুধু নেতাই না জেলা উপজেলা গ্রামের নেতারা ও শিক্ষার্থীদের ভোট দেয়ার অনুরোধের পরিবর্তে আদেশ করেন। সাধারণ ছাত্রছাত্রী এটা কোনভাবেই মানতে পারেনি,তবে ছাত্রদলের প্রার্থীরা যে ভোট পেয়েছে তাও এখন মনে হচ্ছে অনেক বেশি পেয়েছে। এই ডাকসুর নির্বাচনকে বান্সাল করার জন্য সব ধরনের চেষ্টাই করেছে ছাত্রদলসহ বিএনপি, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই ঘোষণা দিয়েছিল যে করেই হোক শিবিরকে হারাতে হবে। এবং তারা প্রকাশ্যেই গণমাধ্যমের মাধ্যমে জানিয়েছেন শিবিরকে যাতে কেউ ভোট না দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ বিসির সাথে টেবিল চাপরিয়ে ধমক দিয়ে কথা বলে, বিরক্তি বোধ করেন সারা দেশের মানুষ এবং একই কায়দা ছাত্রলীগের স্বৈরাচারী আচরণের যথেষ্ট মিল রয়েছে তাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েমকে ভিপি হিসেবে জয়ী ঘোষণা করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ৮.৩০মি আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
দেখা গেছে, ১৮ হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন পাঁচ হাজার ৬৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন দুই হাজার ৫৪৯টি, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮টি, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ১৮১৫টি ভোট পেয়েছেন।
জিএস পদে এসএম ফরহাদ ১০ হাজার ৭৯৪, শেখ তানভীর বারী হামিম ৫২৮৩, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার ৮৪৫, প্রতিরোধ পর্ষদের প্যানেলের মেঘমল্লার বসু ৪৬৪৫ ভোট পেয়েছেন।
আর এজিএস পদে মহিউদ্দীন খান ৯৫০১ আর ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৪২৫৮ ভোট পেয়েছেন।
দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।
এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৭৮.৩৩ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।
