বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে আবারও ৪৮ ঘন্টা সকাল সন্ধ্যা হরতাল শুরু
মোরেলগঞ্জ (,বাগেরহাট) প্রতিনিধিঃ মোরেলগঞ্জ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের ৪ টি আসন পুনর্বহালের দাবিতে বুধবার সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম কমিটির ডাকে ১০ ও ১১ সেপ্টেম্বর হরতালের আজ ৩য় দিনের মতো আবারও ৪৮ ঘন্টার মোরেলগঞ্জে স্বতঃস্ফুর্ত সকাল সন্ধ্যা হরতাল ও অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) হরতাল সফল করতে সর্বদলীয় সংগ্রাম কমিটির বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন এলাকাসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সর্বদলীয় সমন্বয় সংগ্রাম কমিটি নব্বইরশি বাসষ্ট্যান্ডে হরতাল সফলসহ ও ন্যায্য দাবী আদাায়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয় পথসভা।
হরতাল চলাকালীন সময়ে মোরেলগঞ্জ পৌরসভার বাজারের সকল দোকান পাঠ, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস বন্ধ ছিল। নব্বইরশি বাসষ্ট্যান্ড হরতালের সমর্থনে টায়ার পুড়ানো হয়। মোটর চালিত যান, ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন রূটের দূরপাল্লার পরিবাহন, ভ্যান কোন কিছুই চলতে দেখা যায়নি। যা ছিল চোখে পড়ার মতো।
বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে এ হরতালের সমর্থনে উপজেলা ও পৌর বিএনপি এবং জামায়াত ইসলাম ,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উপজেলা ও পৌর শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পৌর বাজারসহ প্রশাসনিক চত্বর প্রদক্ষিন করে নব্বইরশি বাসষ্ট্যান্ডে পথসভায়
বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান মনির, জামায়াত ইসলামী পৌর আমির মো.রফিকুল ইসলাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ফকির রাসেল আল ইসলাম, ঢাকা শ্যামপুর শ্রমিক দল নেতা মো.হারুন অর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
