শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তা পেলেন সিলেটের ফাহমিদা আক্তার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার কাচু মিয়ার কলোনীর বাসিন্দা মোছাঃ ফাহমিদা আক্তারকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে। হাঁড়ের পচে যাওয়া অংশের জটিল অপারেশনের জন্য তাঁকে ১০ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।

ব্যাংকের পক্ষ থেকে এসএভিপি ও সুবিদ বাজার শাখার ব্যবস্থাপক জনাব এ. কে রেজা আহমেদ চৌধুরী মোছাঃ ফাহমিদা আক্তার-এর হাতে চেক হস্তান্তর করেন। এ সময় শাখার জুনিয়র এক্সিকিউটিভ অফিসার জনাব রেজা নুরতাজ জামান এবং সিনিয়র অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি সবসময়ই সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকারে অটল রয়েছে।

আরো