বাগেরহাটে মহাসড়কে চলছে হরতাল
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে তৃতীয় দফায় তিন দিনের হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
সোমবার(১৫ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হরতালের সমর্থণে মিছিল করেন নেতাকর্মীরা। এছাড়া হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বাগেরহাট কেন্দ্রীয় বাসটার্নিমাল থেকে দুরপাল্লার এবং অভ্যান্তরীন রুটে কোন যানবাহন চলাচল করছে না। তবে ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেল, ইজিবাইক ও রিকশা হরতালের আওতামুক্ত থাকায় এবারের হরতালে ভোগান্তি নেই বলে দাবি সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম কমিটির নেতাকর্মীদের।
এদিকে সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম কমিটির নেতাকর্মীরা বলছেন, চারটি আসন বহাল রাখতে হবে। বাগেরহাট বাসির ন্যায্য অধিকার ফিরে দিতে সরকারের কাছে আহবান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
জেলা জামাতের সেক্রেটারি জেনারেল ও বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, জেলা জামাতে নায়েবে আমির এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ।
হরতালের প্রথম দিনে সোমবার সকাল- সন্ধ্যা, মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে দুপযুর ১২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।আর আগে দুই দফা হরতাল ও অবরোধ পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখারদাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনইজারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গন মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
চুড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ ( বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা)ও বাগেরহাট-৩(কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল।তখনকার সীমানা: বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২(বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।