বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
সবার জন্য বিশুদ্ধ পানি সাশ্রয়ী মূল্যে সহজলভ্য করার লক্ষ্য নিয়ে বাজারে এসেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নতুন ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’। সম্প্রতি অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনের এক্সপোতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন এই ব্র্যান্ডটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
রাজধানীর হোটেল রেনেসাঁর বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন ব্র্যান্ডটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি, অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনের অফিশিয়াল ড্রিংকিং ওয়াটার পার্টনারও হলো আকিজ ড্রিংকিং ওয়াটার।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং অত্যাধুনিক বোতলজাত পানি উৎপাদন লাইন স্থাপন করে এই ব্র্যান্ডের যাত্রা শুরু করেছে। প্রথম ধাপে বাজারে আনা হয়েছে ৩০০ মিলিলিটারের বোতল, যার মূল্য মাত্র ১০ টাকা। তবে ভোক্তাদের জন্য একটি বিশেষ সুবিধা হিসেবে এই বোতলে থাকছে অতিরিক্ত ১০% পানি, অর্থাৎ মাত্র ১০ টাকায় পাওয়া যাবে ৩৩০ মিলি বিশুদ্ধ পানি। এটি ২০ টাকার বোতলজাত পানির একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে সাধারণ ভোক্তাদের কাছে দ্রুত জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জহুরুল আলম বলেন, আমাদের লক্ষ্য একটাই—সাশ্রয়ী মূল্যে সবার হাতে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া। আমরা এই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি এবং বিশ্বাস করি, খুব দ্রুতই আকিজ ড্রিংকিং ওয়াটার দেশের মানুষের প্রথম পছন্দ হয়ে উঠবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মাইদুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবদুল আজিজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুব শিগগিরই ৫০০ মিলি এবং ২ লিটার পরিমাণের আকিজ ড্রিংকিং ওয়াটারও বাজারে আসবে বলে জানানো হয়েছে।
