যমুনা ব্যাংকের আর্থিক শিক্ষা কার্যক্রম শ্রীমঙ্গলে অনুষ্ঠিত
যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মোঃ আব্দুস সোবহান। বক্তব্যে তিনি বলেন, “ছাত্রজীবনের শুরু থেকেই ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনাই ভবিষ্যৎ সাফল্যের মূল ভিত্তি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান শামসুল আলম চৌধুরী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন।
শিক্ষক–শিক্ষার্থীদের উপস্থিতিতে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
