মোরেলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনীতে খামারিদের মিলনমেলা
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫। আয়োজন ঘিরে খামারি, কৃষক ও সাধারণ মানুষের উপস্থিতিতে অফিস চত্বর হয়ে ওঠে উৎসবমুখর পরিবেশ।
বুধবার (১ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রদর্শনীর সূচনায় পবিত্র কুরআন তেলোয়াত আর গিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় প্রদর্শনীর সূচনা।
উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাতে হাতে ব্যানার-পোস্টার আর খামারিদের প্রানবন্ত শ্লোগান—সব মিলিয়ে র্যালিটি পরিণত হয়
আধুনিক প্রযুক্তির খামরির মিলনমেলা।
প্রদর্শনীতে অংশ নেয় ৩০টি স্টল, যেখানে দেশীয় জাতের গবাদিপশু, উন্নত প্রজনন প্রযুক্তি, আধুনিক খামার ব্যবস্থাপনা ও খামারিদের উদ্ভাবনী উদ্যোগ নজর কাড়ে।
উদ্বোধন ও আলোচনা, পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.মো. আবু হানিফ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। এসময় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইফতিয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস,জামায়েত ইসলামি পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজুল ইসলাম খসরু,ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক মোঃ শাহ আলম বাবুলসহ জাতীয়তাবাদী ,ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন,আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার ও দেশীয় জাত সংরক্ষণই প্রাণিসম্পদ উন্নয়নের প্রধান চাবিকাঠি।
আলোচনা সভা শেষে উপজেলার স্টল অংশগ্রহণকারী সেরা খামারিদের পুরুস্কৃত করেন।
প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। তাদের দক্ষতা, উৎপাদন ও প্রয়োগ করা প্রযুক্তির ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়।
