যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের ১০৩তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে ১০৩তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। পরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী। যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদেকুল ইসলাম, ব্যারিস্টার শেখ জাকির হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী অহিদুজ্জামান রাজা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. মোর্শেদ এবং যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান সুজন।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো