সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে জনগণের অংশগ্রহণ জরুরি : ব্যারিস্টার জাকির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাগেরহাট-২ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেছেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৈটপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় বৈটপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তারুজ্জামান রিক্তোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাহিদুল ইসলাম রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, সদস্য সরদার ওয়াহিদুজ্জামান পল্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

আরো