বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক

বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি, সময়ের সাহসী নারী নেত্রী ও সমাজসেবক তহুরা হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বাগেরহাটে তাঁর গ্রামের বাড়িতে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার সিএমএইচে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

তহুরা হোসেন বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার তৃতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
তাঁর নেতৃত্বে বাগেরহাট মহিলা পরিষদ নারীর ক্ষমতায়ন, বৈষম্য প্রতিরোধ, পারিবারিক বিরোধ মীমাংসা এবং নারীর মানবাধিকার লঙ্ঘনজনিত অসংখ্য ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচি সংগঠিত করে। সংগঠনটি এই সংগ্রামী নারী নেত্রীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
১৯৪৭ সালে জন্মগ্রহণকারী তহুরা হোসেন বাগেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ মোজাফফর হোসেনের সহধর্মিণী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে আবরার হোসেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, কন্যা শারমিন সিদ্দিকা গৃহিণী এবং ছোট ছেলে ইশতিয়াক হোসেন একজন ব্যবসায়ী।

আরো