অবৈধ গ্যাসের সংযোগ জব্দ করা হয়েছে মালামাল
যেখানে সরকার প্রতিনিয়ত অবৈধ গ্যাস সংযোগে অভিযান চালিয়ে বন্ধ করে দিচ্ছে। সেখানে দিনে দুপুরে প্রকাশ্যে মানুষের সামনে দিয়ে একাধিক বাড়িতে দেয়া হচ্ছে অবৈধ গ্যাস সংযোগ, খোঁজ নিয়ে জানা গেছে কোন রকমের ডিমান্ড নোট নাই। সরকারি কোনো অনুমোদন ছাড়াই পাঁচটি বাড়িতে দেয়া হচ্ছে সংযোগ। আকাশবাণীবিডি২৪ এর সাংবাদিক জানতে চাইলে শ্রমিকরা বলেন বাড়ির মালিক আব্দুল গনি এতেকাফে বসেছেন, কন্টাকটার বাহিরে আমাদের কাছে কোন কাগজপাতি নেই। পরে ফোন করে বাড়ির মালিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমার কাছে বই আছে, নতুন লাইনের ডিমান্ড নোট আপনার কাছে আছে কিনা, তিনি বলেন আমার কাছে নেই যে অফিসার লাইন দিচ্ছে তার কাছে রয়েছে অফিসারের ফোন নাম্বার জানতে চাইলে তিনি এড়িয়ে যান। আকাশবাণীবিডি২৪ এর রিপোর্টার তিতাস গ্যাসের সাথে যোগাযোগ করলে তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সত্য তা দেখতে পেয়ে পাইপ সহ মালামাল জব্দ করে নিয়ে যায়। একজন কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এ ব্যাপারে আমাদের কোন কিছুই জানা নেই আমরা ঘটনাস্থলে এসে যা দেখতে পেলাম সত্য। আমরা মালামাল উদ্ধার করে নিয়ে যাচ্ছি এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।