প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি: হতদরিদ্র নারীদের প্রকল্প বাস্তবায়নের দাবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার এক সমাজসেবী নাগরিক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠির মাধ্যমে হতদরিদ্র নারীদের জন্য একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ২০১৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি মোড়েলগঞ্জ উপজেলায় হতদরিদ্র ও অবহেলিত নারীদের ক্ষুদ্র ঋণ সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছেন। তার প্রতিষ্ঠানের নাম ‘স্কাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’, যার নিবন্ধন নম্বর ৮২।
তিনি জানান, সমবায় অধিদপ্তরের মাধ্যমে হতদরিদ্র নারীদের জন্য গাভী পালন প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার নারীর তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে জমা দেওয়া হলেও দীর্ঘদিনেও কোনো সাড়া পাওয়া যায়নি। এতে প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তায় পড়েছে।

চিঠিতে তিনি আরও বলেন, এই প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে উপজেলার দরিদ্র ও অবহেলিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব হবে এবং দারিদ্র্য অনেকাংশে কমে আসবে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রকল্পটি অনুমোদন দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি সমিতির সভাপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার আহ্বানও জানিয়েছেন, যাতে প্রকল্পটি নিয়ে বিস্তারিত উপস্থাপন করা যায়।

চিঠির শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের সহায়তা পেলে এই উদ্যোগের মাধ্যমে একটি উপজেলাকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে।

আরো