বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিক করন সভা
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ বলেন, হাম ও রুবেলা নির্মূলে টিকাদান ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। জেলার কোনো শিশু যেন এই টিকার আওতার বাইরে না থাকে।
সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
একই সাথে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. মাহবুব আলমের সভাপতিত্বে সভায় ক্যাম্পেইনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বাগেরহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।