বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল ) সকালে উদয়ন বাংলাদেশের হলরুমে “প্রান্তিক নারীদের জন্য জরুরি আর্থিক সহায়তা” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি নোরিস বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় উদয়ন-বাংলাদেশ এর আয়োজনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সহ:সভাপতি ও উপজেলা নাগরিক ফোমারের সদস্য এসএম রাজ, বাগেরহাট উপজেলা সমাজসেবা অফিসার সোহেল পারভেজ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক ইসরাত জাহান । অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভা, রাখালগাছি, কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের বিধবা নারী ১৪জন, প্রতিবন্ধী নারী ৫জন, স্বামী পরিত্যক্তা, ২জন দিলত নারী: ৪জন সহ সর্ব মোট ২৫জন উপকারভোগী কে আর্থিক সহায়তা প্রদান করা হয় । প্রতিজন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০০/-(দুই হাজার টাকা) করে প্রদান করা হয়, বিতরণকৃত অর্থের পরিমাণ ৫০,০০০ টাকা। প্রধান অতিথির বক্তব্যে বলেন-আজকের এই আয়োজন সত্যিই প্রশংসনীয় ।

প্রান্তিক নারীরা আমাদের সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ, যাদের সহায়তা করা শুধু মানবিক দায়িত্ব নয়, বরং টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদয়ন-বাংলাদেশ, নোরিস বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর এই উদ্যোগ প্রান্তিক নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন উদ্যোগ সমাজে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে । অনুষ্ঠানে বক্তরা বলেন- প্রান্তিক নারীদের জন্য এই সহায়তা কার্যক্রম বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি, এই সহায়তা নারীদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো নিয়ে আসবে ।

প্রান্তিক নারীদের পাশে দাঁড়ানো মানে একটি পরিবারকে শক্তিশালী করা। এই সহায়তা যেন আত্মনির্ভরতার পথে একটি ধাপ হয়ে দাঁড়ায়। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে ।

আরো