বাগেরহাটে নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেনহাটে নাগরিক প্ল্যাটফর্মের তৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে বাগেরহাট শহরের খারদ্বারস্থ উদয়ন বাংলাদেশ এর হলরুমে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ । প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি । অনুষ্ঠানের শুরুতে নাগরিক প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাংবাদিক ইসরাত জাহান । কমিটির সদস্যরা সভায় বলেন, ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয় মানুষের অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রান্তিক জনগোষ্ঠির অংশগ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ । ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভায় যে সিদ্ধান্ত গ্রহন করা হয়- পরিবারে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পরিবারের কাঠামো ও সদস্যদের দায়িত্ব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা । নির্যাতন ও পারিবারিক নির্যাতনের ধারণা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে ওয়ার্ড ভিত্তিক উঠান বৈঠক, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা।সভায় আরো সিদ্ধান্ত হয় বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যেগে মাহফুজা খানম মাধ্যমিক বিদ্যালয় ও কাড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় দুইটি স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । নারী, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সুশীল সমাজের কণ্ঠস্বর শক্তিশালী করতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্ম আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে। এসময় নাগরিক কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন শেখ হায়দার আলী,সেলিনা বেগম,স্বপন কুমার দাশ,কাকুলি খাতুন,রেক্সনা খাতুন প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সাধারন সম্পাদক মহুয়া সুলতানা রিমা।