তারাবো কবরস্থানে ১০ লাখ টাকার অনুদান
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো সামাজিক কবরস্থান-এর বিভিন্ন উন্নয়নমূলক কাজে ১০ (দশ) লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
(২৭ জুন ২০২৬ ) শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ জনাব কে. এম. হারুনুর রশীদ তারাবো সামাজিক কবরস্থানের সভাপতি জনাব মো. মোজাম্মেল হকের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া এবং তারাবো এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।