শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসিও যুক্তরাষ্ট্র ভিত্তিক রেমিট্যান্স কোম্পানী প্লাসিড এক্সপ্রেস, ইউএসএএর মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসিও যুক্তরাষ্ট্র ভিত্তিক রেমিট্যান্স কোম্পানী প্লাসিড এক্সপ্রেস, ইউএসএ এর মধ্যে ০৩ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবংপ্লাসিড এক্সপ্রেস, ইউএস এএর পরিচালক জনাব মোহাম্মদ রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।উক্ত চুক্তি স্বাক্ষরের পর শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন এবংপ্লাসিড এক্সপ্রেস, ইউএসএ এর পরিচালক জনাব মোহাম্মদ রশীদ ডকুমেন্ট হস্তান্তরকরেন।
প্লাসিড এক্সপ্রেস, ইউএসএরেমিট্যান্স এবং ব্যবসার জন্য ক্রস-বর্ডার পেমেন্ট এর একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান, যা লক্ষাধিক গ্রাহককে অনলাইনে সারাবিশ্বে এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে এই রেমিট্যান্স সেবা প্রদান করে আসছে। বাংলাদেশে তাদের প্রিয়জনকে নিরাপদে এবংসহজে টাকা পাঠাতে প্লাসিড এক্সপ্রেস, ইউএস এ বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বিশ্বস্ত ও পছন্দের। উক্ত চুক্তির আওতায় বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবংপ্লাসিড এক্সপ্রেস, ইউএসএএর মাধ্যমে রেমিট্যান্স বাংলাদেশে তাদের প্রিয়জনদের কাছে নিরাপদে এবং দ্র্রুত সময়ে পাঠাতে পারবে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্লাসিড এন করপোরেশন এর বাংলাদেশ প্রধান জনাব ফারুক হেলালি, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, ট্রেজারী বিভাগের প্রধান জনাব শরিফুল হায়দার, ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্ট এরইনচার্জ জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসাইন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) জনাব কে. এম. হারুনুর রশীদ-সহউভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
