হলি সাইড হ্যাভেন: নর্থ খুলশীতে বিলাসবহুল জীবনযাপনের অনন্য রূপ
চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় আবাসিক এলাকা নর্থ খুলশী হাউজিং সোসাইটিতে বিটিআই (bti) নিয়ে আসতে চলেছে ‘হলি সাইড হ্যাভেন’। আধুনিক ও ছিমছাম নগরজীবনের এক নতুন ঠিকানা। মডার্ন স্থাপত্য, রুচিশীল ইন্টেরিয়র এবং প্রকৃতির প্রশান্তির দারুণ মেলবন্ধন জন্ম দিয়েছে এই চমৎকার প্রিমিয়াম রেসিডেন্সগুলোর।হলি সাইড হ্যাভেনে এর খোলামেলা স্পেস, আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রকৃতির কোল ঘেঁষে থাকার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে এই প্রজেক্টটি। পরিকল্পিত লে-আউটের কারণে বছরজুড়েই ঘরে আসবে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বাতাস। সেই সাথে যদি উপভোগ করা যায় নর্থ খুলশীর মনোরম সেই পাহাড়ের হাতছানি, তাহলে তো দৈনন্দিন জীবনে যোগ হবে শান্তি ও স্বস্তি।আধুনিক কাস্টমাররা “ভ্যালু-ফর-মানি” ব্যাপারটার দিকে সবসময়ই নজর দেন। সেদিক থেকে তারা খোঁজেন এমন অ্যাপার্টমেন্ট যা শুধু ভালো লোকেশন বা আধুনিক সুবিধাসম্পন্নই নয়, বরং একই সাথে তাদের জন্য নিশ্চিত করবে লং-টার্ম ভ্যালু, নিরাপত্তা এবং একটা উন্নত মানের লাইফস্টাইল। এসব মাথায় রেখেই এই প্রজেক্টের পরিকল্পনা এবং নকশা দাঁড় করানো হয়েছে। লেটেস্ট স্মার্ট হোম টেকনোলজি এবং বিলাসবহুল জীবনযাপনের সমন্বয়ে হলি সাইড হ্যাভেন চট্টগ্রামে রেসিডেন্সিয়াল প্রপার্টির তালিকায় লাক্সারি লিভিং-এর নতুন মাত্রা আনতে চলেছে।
