যোগ্যতার মূল্যায়নের বার্তা তারেক রহমানের
আবারো বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদেশি চাকরি ছেড়ে দেশে এসেছিলেন অন্তবর্তী কালীন সরকারের প্রধান ডঃ মোহাম্মদ ইউনুস এর হাত ধরে সংকট সে দেশকে দাঁড় করানোর দায়িত্ব নিয়ে। এবার নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিডার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন আশিক চৌধুরীকে।
আশিক চৌধুরী মাহমুদ বিন হারুনকে নতুন গঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে গঠিত হয়েছে নতুন এই কর্তৃপক্ষ। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ ও সমন্বিত করাই এর অন্যতম লক্ষ্য।
আশিক চৌধুরী এর আগে বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চলসংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিভিন্ন কার্যক্রমেও তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক এবং বাংলাদেশে নতুন বিনিয়োগ আনার উদ্যোগেও তিনি ভূমিকা রেখেছেন।
আশিক চৌধুরীকে গুরুত্বপূর্ণ এই পদে বহাল রাখার সিদ্ধান্তের মধ্য দিয়ে তারেক রহমান দলীয় পরিচয়ের চেয়ে যোগ্যতা, দক্ষতা ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন। বিশেষ করে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যাদের কাজ ও পরিকল্পনার ওপর আস্থা রয়েছে, তাদের ধারাবাহিকভাবে দায়িত্ব দেওয়ার এই নীতিকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
‘ইনভেস্ট বাংলাদেশ’ সফলভাবে কার্যকর করতে পারলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে গতি আসার সম্ভাবনা রয়েছে। এখন আশিক চৌধুরীর নেতৃত্বে নতুন কর্তৃপক্ষ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটিই হবে বড় চ্যালেঞ্জ।
