বাগেরহাটে ‘সাংবাদিক প্রটেক্ট কমিটি’র পরিচিতি ও মতবিনিময় সভা
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নবগঠিত ‘সাংবাদিক প্রটেক্ট কমিটি’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সাংবাদিক প্রটেক্ট কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ শুনু সভাপতিত্বে ও সাংবাদিক প্রটেক কমিটির স্থায়ী সদস্য মোঃ ইয়ামিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর কেন্দ্রীয় সভাপতি কৌশিক দে।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা বাবুল।
এ সময় উপস্থিতিদের মধ্য বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম আলি আকবর টুটুল, সাংবাদিক প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা শাখার অর্থ সম্পাদক আমিরুল হক বাবুসহ সাংবাদিক প্রটেক কমিটির নেতৃবৃন্দ ও স্থায়ী সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পেশার মর্যাদা ও নিরাপত্তা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে গুরুত্বারোপ করেন।
