কক্সবাজারে ২৪ ঘণ্টায় ১০ আসামি আটক, মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন আসামিকে আটক করা হয়েছে।

কক্সবাজার মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজারের যেসব এলাকা থেকে আসামিদের আটক করা হয় এর মধ্যে রয়েছে কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকা হইতে ০৩ জন সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার, ০১ জন জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার, ০৪ জন মাদক সেবনকারী, ০১ জন ধর্তব্য অপরাধে এবং ধর্ষণ মামলায় ০১ জন আসামীসহ ১০ জনকে আটক করা হয়।

কক্সবাজার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০ জন আসামিকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন জনগণের জানমালের নিরাপত্তায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের এই অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশ আরও তৎপর রয়েছে বলে জানা গেছে।

আটককৃতদের পরিচয় নাম আব্দুল মোনাফ সিকদার প্রকাশ গুজা মুনাফ (৩৮), পিতা- মৃত সাহাব উদ্দিন, বহদ্দার,সৈয়দ হোসেন রানা (৩৫), পিতা- মোহাম্মদ আবু তাহের,
আব্দুল শুক্কুর (৪০), পিতা- মৃত মকবুর আহম্মদ, মোঃ রিফাতুল ইসলাম(২৪), পিতা-জাফর আলম, জিসান (১৮), পিতা- আনছার মিয়া, তাওহিদুল মোস্তাকিম নাঈম (২১), পিতা-হেলাল উদ্দিন,
বোরহান (১৯), পিতা- জিয়াউল হক, মোঃ ফারুক (১৯), পিতা-মৃত জমির উদ্দিন, ইকবাল হোসেন ফয়সাল (২৫), পিতা- জকরিয়া সওদাগর, গিয়াস উদ্দিন (৫০), পিতা- আব্দুল হক।

আরো