বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর সৌজন্য সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত New Hope Global-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই। ১৬ সেপ্টেম্বর বুধবার ঢাকার ঐতিহাসিক বঙ্গভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ, সুশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করা এবং দেশের ভবিষ্যৎ অগ্রযাত্রাসহ বিভিন্ন বিষয়ে আন্তরিক ও গঠনমূলক মতবিনিময় হয়।

সাক্ষাৎ শেষে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। তিনি রাষ্ট্রপতির মূল্যবান সময়, আন্তরিকতা ও সৌজন্যের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণে নিজের অভিজ্ঞতা, জ্ঞান ও সামর্থ্য কাজে লাগিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ড. ফয়েজ উদ্দিন।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দেশ-বিদেশে থাকা বাংলাদেশিদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।
সাক্ষাতের পর ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন মহান আল্লাহর কাছে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দেশের সকল মানুষের সুখী, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন এবং দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার তৌফিক প্রার্থনা করেন।
ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন পেশাগত, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি New Hope Global-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো